Symphony বাটন মোবাইলের দাম ও ছবি
বাঁটন মোবাইল একটা সময় ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী, সেই বাঁটন মোবাইলেই চলতো আমাদের যাবতীয় কার্যক্রম, ফোনকল থেকে শুরু করে অডিও ভিডিও সবই করা হতো বাঁটন মোবাইলে। তবে কালের বিবর্তনে অধুনিক যোগের কল্যাণে এখন বড় থেকে ছোট সবার হাতে পৌঁছে গেছে এন্ড্রয়েড মোবাইল।
এন্ড্রয়েড মোবাইল গুলোতে ভিডিও দেখা যায় ফুল আইচডিতে, করা যায় ভিডিও কল, এবং আরও অনেক কিছু করা যায় যা আমরা সকলেই জানি। তবে এখনো অডিও কল করার জন্য সেকেন্ডারি ডিভাইস হিসাবে অনেকেই বাঁটন মোবাইল নিয়ে থাকেন। এছাড়াও দেশে অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন যাদের এন্ড্রয়েড মোবাইল কিনার সামর্থ্য নেই।
আরও পড়ুনঃ Oppo মোবাইলের দাম ও ছবি
আরও পড়ুনঃ মটোরোলা মোবাইল বাংলাদেশ প্রাইস
তাই সকলেই কথা চিন্তা করে আমরা একটি আর্টিকেল সাজিয়েছি যেখানে আমরা বাংলাদেশের একটি জনপ্রিয় টেক কোম্পানি Symphony’র বাঁটন মোবাইল নিয়ে আলোচনা করব। আপনার জন্য কোন বাঁটন মোবাইল সেরা হবে এখান থেকেই তা জানতে পারবেন এবং দাম বিবেচনায় কোন মোবাইলটি ভালো তাও জানতে পারবেন।
আমরা যেই মোবাইল গুলো নির্বাচন করেছি সেগুলো দেখতে খুবি সুন্দর এবং ফোনকল করার জন্য ভালো। এছাড়াও সবগুলো মোবাইলের দাম ১ হাজার টাকার মধ্যে।
Symphony B65
প্রথমেই থাকছে এই ছোট মোবাইলটি, এটি দেখতে বেশ কিউট। আপনি যদি সেকেন্ডারি একটি মোবাইল নিতে চান শুধু মাত্র ফোনকল করার জন্য তাহলে এটি বেশ ভালো একটি মোবাইল হবে।
এটিতে আপনারা পাবেন ২জি ইন্টারনেট, এবং দুটি সিম লাগানোর সুযোগ রয়েছে, এটির ডিসপ্লে সাইজ ১.৭৭ ইঞ্চি। এটির পিছনে রয়েছে একটি ক্যামেরা ০.০৮ মেগাপিক্সেলস।
ব্যাটারি থাকছে ১ হাজার এমএআইচ, মোবাইলটিতে চার্জ থাকবে ২২০ ঘণ্টা পর্যন্ত এবং টকটাইম পাওয়া যাবে ৯ ঘণ্টা।
মোবাইলটিতে রয়েছে এফএম রেডিও, ব্লুটুত, স্পীকার, ৩.৫ এমএম জ্যাক।
দামঃ ৮৫০ টাকা মাত্র।
Symphony L40
এটিতে রয়েছে ২.৪ ইঞ্চির একটি বড় ডিসপ্লে, অনেকের বাঁটন মোবাইল হলেও কিছু বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই মোবাইলটি একটি সেরা পছন্দ হতে পারে।
এটিতে দেওয়া হয়েছে ৩২ এমবি রেম এবং ৩২ এমবি স্টোরেজ। এছাড়াও সর্বোছ ১৬ জিবির একটি মেমোরি কার্ড লাগাতে পারবেন।
ব্যাটারি রয়েছে ১৭০০ এমএআইচ, ফোনটিতে সর্বোছ ৪০০ ঘণ্টা স্ট্যান্ড বাই চার্জ থাকবে।
দামঃ ৯৫০ টাকা মাত্র।
Symphony D37
এটি একটি বিশাল ডিসপ্লে ওয়ালা ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে। এটাতে ১০০০ হাজার এমএআইচ ডিসপ্লে, ৩২ এমবি রেম।
মোবাইলটিতে ৩২জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন, এছাড়াও ইন্টারনাল মেমোরি থাকছে ৩২এমবি।
মোবাইলটিতে রয়েছে একটি ক্যামেরা লেন্স, যেটা দিয়ে করা যাবে 8X zoom, এছাড়া ভিডিও ও করা যাবে।
এই মোবাইলটিতে রয়েছে ২জি নেটওয়ার্ক সাপোর্ট, এবং লাগানো যাবে একটি রেগুলার সিম এবং একটি মাইক্রো সিম।
দামঃ ৯৫০ টাকা মাত্র।
Symphony BL101
এটি সদ্য লন্স হওয়া একটি মোবাইল, দেখতে খুবি সুন্দর এবং স্মার্ট। এটির ডিসপ্লে রয়েছে 2.0″ 128×160 pixels, ডিসপ্লেটি দেখতে বেশ সুন্দর।
এই মোবাইলটির বিশেষ পার্ট হলো এটি ডিজাইন, এটির ব্যাক এবং ফ্রন্টে দেওয়া হয়েছে অসাধারণ একটি ডিজাইন যা এটিতে অন্যদের থেকে আলাদা করেছে।
তবে এই মোবাইলের ব্যাক সাইডে কোন ক্যামেরা নেই, রয়েছে বড় একটি স্পীকার। এটিতে কোন রেম থাকছেনা এবং ইন্টারনাল মেমোরিও থাকছেনা। তবে এটিতে একটি ১৬জিবির মেমোরি কার্ড লাগাতে পারবেন।
ব্যাটারি থাকছে 1000mAh Li-Ion যা দিয়ে সর্বোচ্ছ ৮-১০ ঘণ্টা টক টাইম পাবেন।
এছাড়াও মোবাইলটিতে পাবেন ইন্টারনেট ব্যাবহার করার সুযোগ, রয়েছে ২জি স্পীডের ইন্টারনেট সাপোর্ট।
দামঃ ১২০০-১৫০০ টাকা।
Symphony D72
এটি কম বাজেটের একটি মোবাইল তবে এতে রয়েছে একটি ব্যাক ক্যামেরা, রয়েছে ২জি ইন্টারনেট সেবা, ব্যাবহার করতে পারবেন ২টি রেগুলার সিম।
এই মোবাইলে রয়েছে বড় একটি 2.4″ 240 x 320 pixels এর ডিসপ্লে। এই মোবাইলে দেখতে পারবেন ভিডিও প্লে।
মেমোরিঃ এই মোবাইলে লাগাতে পারবেন একটি মেমোরি কার্ড তবে এর পাশাপাশি কিছু ইন্টারনাল রেম এবং রোম রয়েছে। রেম থাকছে ২এমবি এবং রোম থাকছে ৪এমবি।
ক্যামেরাঃ এটিতে রয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা ০.০৮পিক্সেলস। করা যাবে ভিডিও এবং করা যাবে 6 X Zoom.
ব্যাটারিঃ ব্যাটারি দেওয়া হয়েছে Removable Li-Ion 1000 mAh, Stand-by চার্জ থাকবে ৩১২ ঘণ্টা। Talk time পাওয়া যাবে ৫ ঘণ্টা।
দামঃ ৮৭০ টাকা।
Symphony BL125
এই মোবাইলটি দেখতে খুব সুন্দর এবং স্টাইলিশ, আপনি যদি স্মার্টফোনের পাশাপাশি একটি স্টাইলিশ বাঁটন মোবাইল রাখতে চান তাহলে এটি হবে বেস্ট অপশন।
নেটওয়ার্কঃ এই মোবাইলে একসাথে দুটি সিমেই ২জি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
ডিসপ্লেঃ মোবাইলটি দেখতে মিডিয়াম সাইজের হলেও 2.0″ 128×160 pixels ডিসপ্লেটি কিছুটা ছোট হয়ে গেছে।
মোবাইলটিতে রয়েছে একটি ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও প্লে ব্যাক দেখতে পারবেন। এই মোবাইলে রয়েছে বিশাল সাইজের একটি ব্যাটারি যা দিয়ে বেশ কয়েক ঘণ্টা ভিডিও দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন। এটিতে নেই কোন ইন্টারনাল রেন/রোম।
দামঃ ১২৫০ টাকা।
Symphony L280
এটি একটি বিশাল ডিসপ্লে ওয়ালা মোবাইল আপনার যদি এই রকম একটি মোবাইল দরকার হয় যেটির ডিসপ্লে থাকবে বড় এবং ব্যাটারি ব্যাকআপ দিবে বেশি সময় তাহলে এই মোবাইলটি আপনি দেখতে পারবেন।
মোবাইলটির ডিসপ্লে সাইজ 2.8″ এবং রেজুলেশন 240 x 320 pixels, বাঁটন মোবাইল হিসাবে একটি একটি বিশাল ডিসপ্লে। মোবাইলটি পাবেন বেশ কয়েকটি কালারে যেগুলো দেখতে বেশ সুন্দর।
ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 2950mAh Li-Ion এর একটি বিশাল সাইজ ব্যাটারি। এটি দিয়ে আপনি টক টাইম পাবেন ২৬ ঘণ্টা। Stand-by থাকবে 620 hours।
এই মোবাইলটিতে নেই কোন রেম/রোম , লাগাতে পারবেন এক্সট্রা একটি মেমোরি কার্ড। তবে এটিতে রয়েছে Digital Camera, মোবাইলটি দিয়ে করতে পারবেন ভিডিও রেকর্ড এছাড়াও করতে পারবেন 8X Zoom।
দামঃ ১৬০০ টাকা।
শেষ কথা
অনেকেই একটি স্মার্টফোনের সাথে একটি বাঁটন মোবাইল ব্যাবহার করতে চান, আমার অনেক মানুষ আছেন যাদের একটি ভালো বাঁটন ফোন দরকার দৈনন্দিন ফোনে কথা বলার জন্য। আবার অনেকে Symphony বাটন মোবাইলের দাম ও ছবি দেখতে চান। আমরা এখানে বেশ কয়েকটি মোবাইল নিয়ে আলোচনা করেছি আপনি এখান থেকে আপনার চাহিদা মত মোবাইলটি বেছে নিতে পারেন।